
সৌদি আরব-এ মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে আজ শুক্রবার।
জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর আন্তর্জাতিক টার্মিনালের গেইট নং-০৮ দিয়ে মরদেহটি দেশে পৌঁছাবে।
এ সময় মরদেহ গ্রহণে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী।
দেশে আনার পর মরদেহ নিজ এলাকায় দাফন করা হবে বলে জানা গেছে।



