
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এবং এর ফলে নতুন করে বৈশ্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
সোমবার (৯ মার্চ) জাপান-এর জাপানের অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
জর্জিয়েভা বলেন, যদি জ্বালানি তেলের দাম ১০ শতাংশ বৃদ্ধি পায় এবং তা বছরের অধিকাংশ সময়জুড়ে স্থায়ী থাকে, তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি প্রায় ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে।
বর্তমান অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, পরিবর্তিত এই বিশ্ব বাস্তবতায় অপ্রত্যাশিত ঘটনাগুলোও বিবেচনায় নিয়ে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের নতুন এই সংঘাত বিশ্ব অর্থনীতির সহনশীলতাকে আবারও বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে।
সূত্র: রয়টার্স



