জাতীয়
প্রধান খবর

২৩-২৫ মার্চ তিন দিন জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

তথ্যবিবরণীতে বলা হয়, দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধ এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এ তিন দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হবে। ২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর এটি আবার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ ছাড়া জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আরেকটি তথ্যবিবরণীতে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

সূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button