উত্তরাঞ্চল
প্রধান খবর

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁর আত্রাইয়ের ১০ জন নিহত

সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

নিহতরা হলেন- উপজেলার গণ্ডগোহালী গ্রামের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল; দুবাই গ্রামের শুভ ও সুমন; বিশা গ্রামের সাগর ও মজিদুল; পারকাসুন্দা গ্রামের মো. জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা।

স্থানীয় প্রশাসন ও স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button