বগুড়ায় করোনায় এক যুবকের মৃত্যু, শনাক্ত ২১ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক যুবক মারা গেছেন। নাম আবু নওশাদ (৩৩)। তিনি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২১ জন। সুস্থ হয়েছেন ৪৯ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৪২ টি নমুনার মধ্যে ২১ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ৭ টি নমুনার মধ্যে সবার নেগেটিভ এসেছে। সর্বমোট নমুনা পরীক্ষা হয় ১৪৯ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ২১ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের বাসিন্দা ১৫ জন, দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা ৩ জন, শেরপুর উপজেলার ২ জন এবং শাজাহানপুর উপজেলার ১ জন।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২০২২ জন, সুস্থ হয়েছেন ১১২১৬ জন এবং মোট মৃত্যু ৩০৫ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৫০২ জন।
