বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১ জনের মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। নাম আব্দুল বারিক সরকার (৭৪) বাড়ি শাজাহানপুর উপজেলায় । তিনি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও বগুড়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ জন। সুস্থ হয়েছেন ২৪ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ টি নমুনার মধ্যে ১০ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে হাসপাতালের ১৬ টি নমুনার মধ্যে ১ জন করোনা পজিটিভ হয়েছেন। সর্বমোট নমুনা পরীক্ষা হয় ১১০ টি। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ১১ জন করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন বগুড়া সদরের বাসিন্দা। বাঁকি ১জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১২০৮৭ জন, সুস্থ হয়েছেন ১১৩৭৫ জন এবং মোট মৃত্যু ৩০৮ জন। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৪০৪ জন।



