বাংলাদেশ
প্রধান খবর

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান, ঢাকায় অবতরণ

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ


লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায়

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময় যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে বিমানটি।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।


স্ত্রী ও মেয়েসহ দেশে প্রত্যাবর্তন

প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান


গণসংবর্ধনায় নেতাকর্মীদের ঢল

এদিকে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

নেতাকর্মীদের ঢলে কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে, সৃষ্টি হয়েছে ব্যাপক জনসমাগম।

তথ্যসূত্র: বণিকবার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button