বাংলাদেশ
প্রধান খবর

সুন্দরবন দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত অভিযান: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা, সুন্দরবনের জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বাগেরহাট সদর উপজেলা-এর জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button