
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মাথায়, ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছিল পিএসসি।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে পিএসসি।
সূত্র: যমুনা টিভি



