বাংলাদেশ
প্রধান খবর

ঈদে ব্যাংকে ছুটি ৭ দিন, সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে এই ছুটি শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে দুই দিন কিছু এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত ব্যাংকের সব কার্যক্রম বন্ধ থাকবে।

সার্কুলারে আরও বলা হয়, ঈদের আগে পোশাক শিল্প সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে শিল্পাঞ্চলগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংকের শাখাগুলো চালু রাখা হবে।

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম-এর পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।

এসব শাখায় অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button