বাংলাদেশ
প্রধান খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান-এর সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়া-কে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) দুপুর ২টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে পাঠানো হয়। এ সময় দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছিলেন, দিল্লির ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর প্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)-এর একটি অনুষ্ঠানে অংশ নিতে রোববার ঢাকা থেকে ভারত সফরে যান জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন। শেষ পর্যন্ত ভারতে প্রবেশের অনুমতি না পেয়ে তাকে ঢাকায় ফিরে আসতে হয়।

ঘটনাটি দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button