বাংলাদেশ
প্রধান খবর

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস: চক্রের ৫ সদস্য গ্রেফতার

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে গ্রেফতার হওয়া পাঁচজনের পরিচয় জানায়নি সূত্রটি।

এর আগে গত শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন যুব ও ক্রীড়া অধিদপ্তরের প্রতিমন্ত্রী আমিনুল হক।

এদিকে, প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে ওই দিনই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠিত এ কমিটির তদন্ত প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button