বগুড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আ.লীগ সমর্থিত প্রার্থী হলেন যারা

বগুড়া পৌরসভার ওয়ার্ডগুলাের কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে বগুড়া পৌর আওয়ামী লীগ।
১ ফেব্রুয়ারি সোমবার বিকালে বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘােষণা করা হয়। তবে বগুড়ার। পৌরসভা সাধারণ ২১টি ওয়ার্ডের মধ্যে ৪ ও ৫নং ওয়ার্ডে দলের পক্ষ থেকে কোন প্রার্থীর নাম ঘােষণা করা হয়নি। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দলের সমর্থিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
দলের সমর্থন পেতে ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা শেষ হয় ২০ নভেম্ভর। এতে ২১ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৫জন তাদের আবেদন ফরম জমা দেন। এছাড়া সংরক্ষিত ৭ টি মহিলা কাউন্সিলর পদের মধ্যে ৬টিতে আরও ১৪জন আবেদন করেন।
বগুড়া পৌরসভার ১৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেলেন যারা- ১ নং ওয়ার্ডে সার্জিল আহমেদ টিপু, ২নং ওয়ার্ডে নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ডে কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, ৬নং ওয়ার্ডে আনন্দ কুমার দাস, ৭ নং ওয়ার্ডে আহম্মেদ কবির পিন্টু, ৮নং ওয়ার্ডে ইব্রাহিম হােসেন, ৯নং ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০ নং ওয়ার্ডে আরিফুর রহমান, ১১ নং ওয়ার্ডে নূর খান, ১২ নং ওয়ার্ডে জাকিয়া সুলতানা আলেয়া, ১৩ নং ওয়ার্ডে আল মামুন, ১৪ নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫ নং ওয়ার্ডে বাদল চন্দ্র কুন্ডু, ১৬ নং ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৭ নং ওয়ার্ডে মেজবাহুল হামিদ, ১৮ নং ওয়ার্ডে টিপু সুলতান, ১৯ নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০ নং ওয়ার্ডে জামিল উদ্দিন এবং ২১ নং ওয়ার্ডে ডাঃ আব্দুল মজিদ।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে আইভি খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডে হাসনা আক্তার স্মৃতি, ৭,৮,৯ নং ওয়ার্ডে হােসনে আরা হাসি, ১০,১১,১২ নং ওয়ার্ডে বিলাসী রাণী সরকার, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডে জাফরিন সুলতানা নিলাভ, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডে মুক্তি বেগম এবং ১৯,২০,২১ ওয়ার্ডে ফেরদৌসী বেগম দল থেকে সমর্থন পেয়েছেন।
বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন জানিয়েছেন, ৪ ও ৫ নং ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে।



