বগুড়া

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮…

বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে দেবনাথ রবিদাস নামের আরো একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৮ ।

এর আগে গতকাল এক দিনেও বিষাক্ত মদ্যপানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায় বিষাক্ত মদ্যপান করায় এরা বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে এক পর্যায়ে মৃত্যুবরণ করেন।

এদিকে বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় অবৈধভাবে অ্যালকাহোল বিক্রির অভিযোগে মনোয়ার হোসেন নামের একজন বাদী হয়ে সোমবার রাতে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, বিষাক্ত মদ্যপান করায় মৃত্যুর কারণে অবৈধ অ্যালকোহল বিক্রির
মামলার পর থেকেই পুলিশ তাদের ধরতে চিরনীয় অভিযান চালাচ্ছে তবে তারা আত্নগোপন করে আছে।খুব শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হবে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button