বগুড়া

বগুড়ায় ডিবির অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ গ্রেফতার ৪

বগুড়ায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৩২ লিটার চোলাই মদ ও ৫৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক।

রোববার আদালতের মাধ্যমে এ চারজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার পৃথক তিনটি অভিযানে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন, আদমদীঘি উপজেলার বাসিন্দা মতিউর রহমান ও তুহিন। এ দুজনকে আদমদীঘির সান্তাহার থেকে ৩২ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। অন্য দুজন হলেন সাগর ও জাহাঙ্গীর। সাগরকে শাজাহানপুর উপজেলা থেকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আর জাহাঙ্গীরকে শিবগঞ্জ উপজেলা থেকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার চারজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button