বাংলাদেশ
প্রধান খবর

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, ১৫ মার্চ থেকে মোট প্রাণহানি ৪২

দেশে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৫টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৭২টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৪২টি শিশুর মৃত্যু হলো। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৮টি শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭০৫টি শিশু। তাদের মধ্যে ৪ হাজার ২৩১ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৫২৭ জন রোগী।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button