বাংলাদেশ
প্রধান খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিরাপদ ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএ আরও জানায়, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা (স্পেসিফিকেশন) তাদের স্থানীয় কার্যালয় অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার পরই যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button