বাংলাদেশ
প্রধান খবর

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত সরকারের

সরকার আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও শহীদদের শ্রদ্ধা জানাতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যার প্রভাব শুধু দেশের ভেতরেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এসব ঘটনা আন্দোলনকে আরও বেগবান করেছিল।

প্রতিমন্ত্রী জানান, শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিম আকরামের স্মরণে সরকার বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন বা প্রতিরোধের সূচনা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে তৎকালীন শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়নের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হবে।

এছাড়া আগামী ১৮ জুলাই দেশব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে একটি বড় প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদী গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এরপর ২৪ জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ঢাকার যাত্রাবাড়ীতে একটি বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করবে সরকার।

সেদিন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button