বাংলাদেশ
প্রধান খবর

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টেকনিক্যাল শাখার ট্রেড-১-এ ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম

সৈনিক

শাখা

টেকনিক্যাল শাখা, ট্রেড-১

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও আবেদন করা যাবে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৩ মাস মেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

বয়স

২০২৭ সালের ১ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি
  • বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি
  • ওজন: ৪৯ কেজি

বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হলেও আবেদন করা যাবে। বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা ও সুবিধা

  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত
  • প্রার্থীর ধরন: পুরুষ
  • চাকরির ধরন: স্থায়ী
  • কর্মস্থল: যেকোনো স্থান
  • বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
  • চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ

আবেদন ফি

পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা-সব মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।

যেভাবে প্রার্থী নির্বাচন

কয়েকটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে রয়েছে-

  1. স্বাস্থ্য পরীক্ষা
  2. শারীরিক পরীক্ষা
  3. লিখিত পরীক্ষা
  4. সাক্ষাৎকার

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

আবেদনের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তা প্রিন্ট করা যাবে না।

নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদনের শেষ সময়

৩০ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন: বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ আবেদন পোর্টাল

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button