বাংলাদেশ
প্রধান খবর

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালানে জড়াচ্ছে: সেনাপ্রধান

রোহিঙ্গাদের উপস্থিতি দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। পাশাপাশি তাদের কারণে দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের ওপর বহুমুখী চাপ তৈরি করছে। তাদের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং মাদক চোরাচালানসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।

এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন ফেলো অংশ নেন।

কোর্সের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button