বাংলাদেশ
প্রধান খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, রাষ্ট্রদূতকে তলব

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরপরই বাংলাদেশকে অবহিত করা হয়নি। এ ঘটনায় বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এদিকে, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

গত বুধবার (১৪ অক্টোবর) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন-নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।

তবে ওই দুই বাংলাদেশি সৌদি আরবে কী ধরনের অবস্থান নিয়ে কত দিন ছিলেন, বিচারপ্রক্রিয়ায় তাঁরা আইনি সহায়তা পেয়েছিলেন কি না কিংবা আপিলের সুযোগ নিয়েছিলেন কি না-এসব বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button