সারাদেশ
প্রধান খবর

নিজ দলের ৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন চাঁদপুর-৩ আসনের এমপি

নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসব কর্মীকে চিহ্নিত করে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী এর মাধ্যমে চাঁদপুর মডেল থানা তে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নির্বাচন চলাকালে এবং নির্বাচন শেষ হওয়ার পর শুক্রবার চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানায় হস্তান্তর করা পাঁচজন হলেন-

নাহিদুল ইসলাম জনি (২২), পিতা: নাসির গাজি, বাজার এলাকা

মোবারক হোসেন ব্যাপারী (২৬), পিতা: লৎফুর রহমান

জনি গাজী (৩০), পিতা: ইব্রাহিম গাজি

মনির

ফাহিম

মনির ও ফাহিমকে রাতের দিকে ওয়্যারলেস বাজার এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন,

আটককৃতদের বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টি বা এলাকায় আতঙ্ক ছড়ানোর ঘটনায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে নির্বাচন-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা হিসেবে দেখছেন অনেকে। নিজ দলের কর্মীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ায় বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

তথ্যসুত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button