সারাদেশ
প্রধান খবর

দৌলতদিয়ায় উদ্ধার হওয়া বাসটি থেকে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার

ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদী-তে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের একটি বাস প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট-এর ৩ নম্বর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে পড়ে। স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী তাৎক্ষণিকভাবে বের হয়ে আসতে পারলেও অন্যরা নদীতে তলিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনী।

দীর্ঘ ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর বাসটি নদী থেকে তোলা হয়। উদ্ধারকৃত মরদেহের মধ্যে ১০ জন নারী (এর মধ্যে দুজন হাসপাতালে এবং আটজন ঘটনাস্থলে), চারজন পুরুষ, একটি মেয়ে শিশু ও একটি ছেলে শিশু রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ী জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button