সারাদেশ
প্রধান খবর

মিরপুরে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম-কে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা প্রথমে আর এস ফাহিমকে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, জুলাই মাসের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button