আইন ও অপরাধসারাদেশ
একই পরিবারের ৫ জনকে হত্যা: আটক ২২

বান্দরবানের রুমায় কারবারিসহ পাঁচজনকে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে কারবারির বড় ছেলের বউ বাদী হয়ে মামলা দায়ের করেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কাশেম বলেন, গ্রেফতার আসামিরা প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। আজ তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে বান্দরবানের রুমার গ্যালেংগা ইউনিয়নে পাহাড়ে জুমচাষ নিয়ে পূর্ববিরোধের জেরে স্থানীয় লরুই ম্রো ও তার পরিবারের ওপর হামলা চালায় প্রতিপক্ষেরা। এ সময় বাবা ও তার চার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
এসএ



