বগুড়া জেলা
প্রধান খবর

বিজয় দিবসের আগেই বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে

আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

সোমবার (২০ অক্টোবর) বগুড়া পৌর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান বলেন, “সিটি করপোরেশন হওয়ার সব যোগ্যতা বগুড়ার রয়েছে। যে পৌরসভা পাঁচ কোটি টাকা ট্যাক্স আদায় করতে পারে, তা সিটি করপোরেশন হওয়ার যোগ্য। সেখানে বগুড়া পৌরসভা বছরে ৪০ কোটি টাকা ট্যাক্স আদায় করছে।”

তিনি আরও জানান, জনসংখ্যা, ঘনত্ব ও অবকাঠামোগত সক্ষমতার দিক থেকেও বগুড়া সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছে।

পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ এবং নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button