বগুড়া জেলা
প্রধান খবর

টিকটকে নাচের ভিডিও প্রচারের জেরে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক : টিকটকে নাচের ভিডিও প্রচার নিয়ে এক কলহের জেরে বগুড়ায় মারুফা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে মুকুল মিয়া নামে অভিযুক্তকে গ্রেপ্তার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এমন ঘটনা।

এদিন দিবাগত রাতে সদরের শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়ায় অভিযুক্তের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ বলছে, টিকটকে নাচের ভিডিও প্রচারকে কেন্দ্র করে কলহের জেরে স্ত্রী মোছাঃ মারুফাকে (২৫) শ্বাসরোধে হত্যার টয়লেটের হাউজে লাশ লুকিয়ে রাখেন মুকুল মিয়া।

মুকুল মিয়া সদর উপজেলার ৭ নং শেখেরকোলা ইউনিয়নের নুড়ুইল মধ্যপাড়ার মোঃ শাজাহান আলীর ছেলে। আর নিহত মোছাঃ মারুফা একই উপজেলার নারীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া পীরগাছা এলাকার মোঃ মাহবুবের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর শনিবার রাত ১০টার দিকে নিহত মারুফার চাচাতো বোনের বিবাহ অনুষ্ঠানে নাচানাচি করে টিকটকে ভিডিও প্রচারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় স্বামী মুকুল মিয়া তার স্ত্রী মারুফাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ওই রাতেই নিজ বাড়ির টয়লেটের হাউজে নিহতের মরদেহ ফেলে দিয়ে হাউজের মুখে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেয় আসামি। পরবর্তীতে সে তার পরিবারসহ নিহতের স্বজনদের জানায় যে, তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি ঘটনার দু’দিন পর ১৫ ডিসেম্বর নিজেই বাদী হয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ এনে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন মুকুল।

অভিযোগের ছায়া তদন্তে বগুড়া সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার ওসি ইকবাল বাহার ও পরিদর্শক মোঃ রাজু কামালের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধান চালায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে মূল হোতা মুকুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পরিদর্শক রাজু কামাল জানান, মুকুল মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির টয়লেটের হাউজ থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button