নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জিন্নাহসহ মনোনয়ন বাতিল হলো যাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ত্রুটি এবং আইনগত অসঙ্গতির কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

আসনভিত্তিক মনোনয়ন বাতিল

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

শাহাজাদী আলম লিপি (স্বতন্ত্র)

এবিএম মোস্তফা কামাল পাশা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

বগুড়া-২ (শিবগঞ্জ)

শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি)

রেজাউল করিম তালু (স্বতন্ত্র)

সেলিম সরকার (গণঅধিকার পরিষদ)

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)

১ জন প্রার্থী মনোনয়ন বাতিল (নির্ধারিত শর্ত পূরণ না করায়)

বগুড়া-৫

খান কুদরত ই সাকলায়েন (এলডিপি)

বগুড়া-৬

বাদস, জেএসডি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন বাতিল

বগুড়া-৭

আনসার আলী (বাংলাদেশ মুসলিম লীগ)

বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা (মৃত্যুর কারণে)

জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, আপিলের সুযোগ থাকলেও কোনো বিশেষ কারণ ছাড়া বাতিল হওয়া মনোনয়ন পুনর্বহাল হওয়ার সম্ভাবনা খুব কম।

এই বিভাগের অন্য খবর

Back to top button