
স্টাফ রিপোর্টার, বগুড়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার সাতটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এসব প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দেওয়া হয়েছে।
গত শুক্রবার ও শনিবার বগুড়ার সাতটি আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র, এক শতাংশ ভোটারের সমর্থন এবং আইনগত শর্ত পূরণ করায় এসব প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা)
এই আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে-
কাজী রফিকুল ইসলাম (বিএনপি)
এ কে এম আহসানুল তৈয়ব জাকির (বিএনপি)
মোহাম্মদ শাহাবুদ্দিন (জামায়াতে ইসলামী)
আসাদুল হক (বাংলাদেশ কংগ্রেস)
জুলফিকার আলী (গণফোরাম)
বগুড়া-২ (শিবগঞ্জ)
এই আসনে ৩ জন প্রার্থী বৈধতা পেয়েছেন-
মীর শাহে আলম (বিএনপি)
আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী)
জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি)
এ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে-
আব্দুল মহিত তালুকদার (বিএনপি)
শাহিনুল ইসলাম (জাতীয় পার্টি)
তৌহিদুল ইসলাম (বাংলাদেশ খেলাফত মজলিস)
নূর মোহাম্মদ (জামায়াতে ইসলামী)
বগুড়া-৪
এই আসনে মনোনয়ন দাখিল করা সব ৫ জন প্রার্থীই বৈধতা পেয়েছেন-
মোশারফ হোসেন (বিএনপি)
মোস্তফা ফয়সাল পারভেজ (জামায়াতে ইসলামী)
শাহীন মোস্তফা কামাল (জাতীয় পার্টি)
কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস (এলডিপি)
ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
বগুড়া-৫
এই আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়েছেন-
গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি)
দবিবুর রহমান (জামায়াতে ইসলামী)
শিপন কুমার রবিদাস (সিপিবি)
মীর মাহমুদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
বগুড়া-৬
এই আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে-
তারেক রহমান (বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান)
আবিদুর রহমান সোহেল (জামায়াতে ইসলামী)
বগুড়া-৭
এই আসনে ৩ জন প্রার্থী বৈধতা পেয়েছেন-
মোরশেদ মিল্টন (বিএনপি)
গোলাম রাব্বানী (জামায়াতে ইসলামী)
শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দসহ নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।



