নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

নির্বাচনের দিন বগুড়ায় যেসব যানবাহনে নিষেধাজ্ঞা দিলো প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বগুড়ায় নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত জনশৃঙ্খলা ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

যে সময় যেসব যানবাহনে নিষেধাজ্ঞা

১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত-

  • ট্যাক্সি ক্যাব
  • পিকআপ
  • মাইক্রোবাস
  • ট্রাক

১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে
১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত-

মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

তবে জরুরি ও বিশেষ প্রয়োজন বিবেচনায় কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। এগুলো হলো-

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন;
  • জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, চিকিৎসা সামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন;
  • বিমানযাত্রী ও তাদের স্বজনদের যাতায়াতের ক্ষেত্রে (টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ সাপেক্ষে);
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি এবং নির্বাচনি এজেন্টের জন্য ১টি ছোট যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে);
  • সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল (নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে);
  • নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন;
  • টেলিযোগাযোগ সেবা সংশ্লিষ্ট বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন;
  • জাতীয় মহাসড়ক, বন্দর সংযোগ সড়ক এবং আন্তঃজেলা গুরুত্বপূর্ণ সড়কসমূহ।

জেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button