নন্দীগ্রাম উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রামের তেতুলিয়াগাড়ি এলাকার আব্দুস ছালাম (৩০), আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার রুপিহার গ্রামের পারভেজ (২৫)। স্থানীয়দের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটার দিকে অভিযান চালানো হয়। শাজাহানপুর আর্মি ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে সেনা সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button