
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে স্ট্রোক করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টা ৩৫ মিনিটে বগুড়ার কাহালু উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ খোরশেদ আলম (৬৫)। তিনি একজন কৃষক। তাঁর পিতার নাম মৃত মিয়াজান ফকির। বাড়ি পান দিঘি গ্রাম, থানা কাহালু, জেলা বগুড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোট প্রদান শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোঃ খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।



