কাহালু-নন্দীগ্রামের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ার কাহালু ও নন্দীগ্রাম উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অর্থ প্রশাসন) খন্দকার মোঃ শামীম হাসান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা নাগাদ তিনি নন্দীগ্রাম থেকে কাহালু উপজেলায় এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।
পরিদর্শনকৃত ভোটকেন্দ্রগুলো হলো,দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র,অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র,অভর মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র,কাহালু তাইরুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র,উল্টো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র,জয়তুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি, ভোটার উপস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান চৌধুরী, সার্কেল (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া ও মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, কাহালু থানা
পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।



