নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ৫২ শতাংশের বেশি, পরিস্থিতি স্বাভাবিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। দুপুর ২টা পর্যন্ত গড় ভোটগ্রহণের হার ৫২ শতাংশের বেশি বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার পরিস্থিতি নিয়ে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন নম্বর ০৪ অনুযায়ী, জেলার সাতটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয় এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুপুর ২টা পর্যন্ত বগুড়ার ভোটগ্রহণের চিত্র

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
ভোটকেন্দ্র: ১২৬
ভোটার: ৩,৭২,৭৯৪
ভোটগ্রহণ: ৫০.৭৯%

বগুড়া-২ (শিবগঞ্জ)
ভোটকেন্দ্র: ১১৪
ভোটার: ৩,৩৯,৩৪০
ভোটগ্রহণ: ৫১.০০%

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)
ভোটকেন্দ্র: ১১৮
ভোটার: ৩,৩৫,৩৬২
ভোটগ্রহণ: ৫২.৯৮%

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু)
ভোটকেন্দ্র: ১১৪
ভোটার: ৩,৫৬,৯৯৩
ভোটগ্রহণ: ৫১.১৯%
আইন-শৃঙ্খলা পরিস্থিতি: স্বাভাবিক

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
ভোটকেন্দ্র: ১৮৮
ভোটার: ৫,৬৯,১৬৫
ভোটগ্রহণ: ৫৬.৩৪% (জেলায় সর্বোচ্চ)

বগুড়া-৬ (সদর)
ভোটার: ৪,৫০,৩০৭
ভোটগ্রহণ: ৫০.৮১%

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)
ভোটকেন্দ্র: ১৭৩
ভোটার: ৫,৩৩,৪৬৩
ভোটগ্রহণ: ৫৩.১৪%

মোট ভোটকেন্দ্র: ৯৮৩টি

মোট ভোটার (পোস্টাল বাদে): ২৯,৫৭,৪২৪ জন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি: নিয়ন্ত্রণে ও স্বাভাবিক

জেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রতিবেদনটি নিশ্চিত করেছেন মোছাঃ আছিয়া খাতুন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, বগুড়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button