নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ভোটগ্রহণের শেষ পর্যায়ে গড় উপস্থিতি ৬৯ শতাংশ ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়ায় ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলার সাতটি সংসদীয় আসনে গড় ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬৯.১০ শতাংশ। নির্ধারিত সময় শেষ হলেও বেশ কিছু কেন্দ্রে ভোটার লাইনে থাকায় সেখানে এখনও ভোটগ্রহণ চলছে।

জেলা নির্বাচন কার্যালয়ের প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন নম্বর-০৫ অনুযায়ী, বগুড়ার সব ভোটকেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে সকাল থেকেই যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বগুড়ার ভোটগ্রহণের চিত্র

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)
ভোটকেন্দ্র: ১২৬
ভোটার: ৩,৭২,৭৯৪
ভোটগ্রহণ: ৬১.৮৬%

বগুড়া-২ (শিবগঞ্জ)
ভোটকেন্দ্র: ১১৪
ভোটার: ৩,৩৯,৩৪০
ভোটগ্রহণ: ৬৮.৫৫%

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া)
ভোটকেন্দ্র: ১১৮
ভোটার: ৩,৩৫,৩৬২
ভোটগ্রহণ: ৭০.৫১%

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু)
ভোটকেন্দ্র: ১১৪
ভোটার: ৩,৫৬,৯৯৩
ভোটগ্রহণ: ৭৩.৪৫%
আইনশৃঙ্খলা পরিস্থিতি: স্বাভাবিক

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)
ভোটকেন্দ্র: ১৮৮
ভোটার: ৫,৬৯,১৬৫
ভোটগ্রহণ: ৭০.৩২%

বগুড়া-৬ (সদর)
ভোটকেন্দ্র: ১৫০
ভোটার: ৪,৫০,৩০৭
ভোটগ্রহণ: ৭১.১৫%

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)
ভোটকেন্দ্র: ১৭৩
ভোটার: ৫,৩৩,৪৬৩
ভোটগ্রহণ: ৬৭.৮৯%

সার্বিক চিত্র (বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত)

মোট ভোটকেন্দ্র: ৯৮৩টি

মোট ভোটার (পোস্টাল ব্যালেট ব্যতীত): ২৯,৫৭,৪২৪ জন

গড় ভোটগ্রহণ: ৬৯.১০%

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ভোটগ্রহণ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছেন মোছাঃ আছিয়া খাতুন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, বগুড়া।

এর আগে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ৫২ শতাংশের বেশি

এর আগে একই দিনে দুপুর ২টা পর্যন্ত প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন নম্বর ৪ অনুযায়ী, বগুড়ায় গড় ভোটগ্রহণের হার ছিল ৫২ শতাংশের বেশি। তখনও জেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, ভোটগ্রহণের পুরো সময়জুড়েই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button