বগুড়া জেলা
প্রধান খবর

২য় ম্যাচে বরিশালকে শেষ বলে নাটকীয়ভাবে হারাল বগুড়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এর ওয়ানডে ফরম্যাটের ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ২ উইকেটে পরাজিত করেছে বগুড়া জেলা দল।

টসে জিতে বগুড়া প্রথমে বরিশালকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে বরিশাল।

শুরুর দিকে একের পর এক উইকেট হারালেও মিডল অর্ডারের প্রতিরোধে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় তারা। বরিশালের ইনিংসে অতিরিক্ত থেকেই আসে ১৯ রান (১৪ ওয়াইড ও ৫ বাই), যা দলীয় সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ১৯ বলে ১৬ রান করে দলীয় ২৭ রানে রেদওয়ান ফিরলেও রিফাত ও ইলমান গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। রিফাতের ৪৫ ও ইলমানের ৫১ রানের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বগুড়া।

তবে মিডল অর্ডারের ব্যর্থতায় আবারও চাপে পড়ে যায় দলটি। এক পর্যায়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও শেষ দিকে অভিজ্ঞ শফিককে সঙ্গে নিয়ে পাপ্পু অপরাজিত ৩২ রান করে দলকে শেষ বলের নাটকীয় জয়ের বন্দরে পৌঁছে দেন। তার দায়িত্বশীল ইনিংসেই নিশ্চিত হয় বগুড়ার জয়।

পাপ্পু (অপরাজিত ৩২ রান)

বরিশালের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ধরে রাখলেও শেষ ওভারগুলোতে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে বগুড়া।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ তারিখে ফরিদপুরের বিপক্ষে মাঠে নামবে বগুড়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button