
বগুড়া জেলায় প্রাপ্ত ২৯১ কার্টন খেজুর উপজেলা ভিত্তিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে জেলা প্রশাসন।
বুধবার রাত সাড়ে ১০টার পর জেলা প্রশাসন বগুড়া পরিচালিত ‘ডিসি বগুড়া’ ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, বগুড়া জেলায় প্রাপ্ত ২৯১ কার্টন খেজুর উপজেলা ভিত্তিকভাবে বিতরণ করা হবে। এ বিষয়ে কোনো তথ্য জানতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিস্তারিত জানা যাবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, King Salman Humanitarian Aid and Relief Centre-এর পক্ষ থেকে উপহার হিসেবে ২০২৫–২০২৬ অর্থবছরে বগুড়া জেলায় মোট ২৯১ কার্টন খেজুর বরাদ্দ পাওয়া যায়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত এ খেজুর বিভিন্ন উপজেলার মধ্যে বণ্টনের জন্য উপবরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক খেজুর বরাদ্দ অনুযায়ী
সারিয়াকান্দি: ৩২ কার্টন, সোনাতলা: ১৯ কার্টন, শিবগঞ্জ: ৩২ কার্টন, আদমদীঘি: ১৬ কার্টন, দুপচাঁচিয়া: ১৬ কার্টন, কাহালু: ২৪ কার্টন, নন্দীগ্রাম: ১৪ কার্টন, শেরপুর: ২৬ কার্টন, ধুনট: ২৬ কার্টন, বগুড়া সদর: ৩০ কার্টন, গাবতলী: ৩২ কার্টন এবং শাজাহানপুর: ২৪ কার্টন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বরাদ্দকৃত খেজুর যথাযথভাবে বিতরণ করতে হবে এবং ভবিষ্যৎ নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট হিসাব সংরক্ষণ করতে হবে। উপজেলা প্রশাসনকে জেলা প্রশাসনের ত্রাণ গুদাম থেকে খেজুর গ্রহণ করে বিতরণ শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।



