বগুড়া জেলাসারিয়াকান্দি উপজেলা
প্রধান খবর

কারাবন্দি অবস্থায় মারা গেলেন সারিয়াকান্দি আ.লীগ নেতা শান্ত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনুর আলম শান্ত (৫৫) কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন বগুড়া জেলা কারাগার এর জেলার নুরুল মুবিন।

কারা সূত্রে জানা যায়, বগুড়া সদরের একটি বিস্ফোরক মামলায় গত ৪ জানুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ১৭ জানুয়ারি তাঁকে বগুড়া কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার-এ স্থানান্তর করা হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তায়েবা জানান, অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগেও দুবার অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই অমিত হাসান বলেন, সুরাইয়া জেরিন নামে এক বিএনপি নেত্রীর হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

পরিবারের সদস্যরা জানান, তাঁর গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button