বগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন মীর শাহে আলম

মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টা ৪৩ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার পদত্যাগ গ্রহণের তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় কার্যক্রমের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ কারণে তিনি স্বেচ্ছায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

বিএনপির মিডিয়া সেলের ওই পোস্টে মীর শাহে আলমের একটি কোলাজ ছবিও প্রকাশ করা হয়েছে।

সূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button