বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় মহাসড়কের পাশে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বেতগাড়ি এলাকায় রেনাটা লিমিটেড এর অফিসের সামনে হাইওয়ে সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আশিক ইকবাল, অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানা জানান, এ ঘটনায় থানায় মামলা নং-২৬, তারিখ ২৩ মার্চ ২০২৬ রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, লাশের পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button