বগুড়া জেলাবিএনপি
প্রধান খবর

লাহিড়ীপাড়ায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে লাহিড়ীপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে আয়োজিত এ প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা “ধানের শীষ” প্রতীকে বিপুল ভোটে জয়ের লক্ষ্যে বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে সমর্থন কামনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন উপনির্বাচনে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন আলী আজগর তালুকদার হেনা, মোঃ মাফতুন আহমেদ খান রুবেল এবং ইঞ্জিঃ আপেল মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রচারণায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান।

এই বিভাগের অন্য খবর

Back to top button