
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি সকালে শহীদ চান্দু স্টেডিয়াম-এ জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু এলাকায় গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে “দাঁড়িপাল্লা” প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম সরকারসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা।



