বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগরের রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ ইকবাল বাহার-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি জাতীয় পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানা-এ দায়ের হওয়া একটি মামলাসহ হত্যা ও বিস্ফোরক আইনের অধীনে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button