বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ৭৭ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭৭ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১২।

সোমবার গভীর রাতে সদর থানার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের তথ্য পেয়ে মহাসড়কে তল্লাশি চালানো হয় এ সময় বিটু হাজী ট্রাভেলস নামের বাসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন চাঁদপুর সদর উপজেলার চাপিলা এলাকার মো ইব্রাহিম ২৬ এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মধুপুর এলাকার মো শাহীন আলম ২৬।

তল্লাশির সময় তাদের কাছ থেকে ৭৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয় এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল চারটি সিম কার্ড এবং নগদ তিন হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ তাদের মতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button