বগুড়া জেলা
প্রধান খবর

পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর ঘোষণা

দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার ২০ এপ্রিল দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

প্রধানমন্ত্রী বলেন বিগত স্বৈরাচারের সময় ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আমরা সেই দুর্নীতি বন্ধ করতে চাই এটি জনগণের টাকা এবং সেই টাকা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে

তিনি বলেন সেই অর্থ দিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম আরও বিস্তৃত করা হবে ইনশাআল্লাহ

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার বড় একটি অংশ গ্রামীণ জনগোষ্ঠীকে ঘিরে নেওয়া হয়েছে কারণ দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে

নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছিল ইতোমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে এতে সারাদেশের প্রায় ১২ লক্ষ কৃষক উপকৃত হয়েছেন

সরকারের এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে

এই বিভাগের অন্য খবর

Back to top button