বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতীনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা এবং স্থানীয় রাজনীতিতে বিএনপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

সে বগুড়া জিলা স্কুলের এস এস সি ১৯৮৩ ব্যাচের ছাত্র। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বগুড়া সিটি কর্পোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button