আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার আদমদীঘিতে বজ্রপাতে কিশোর নিহত, মা আহত

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি মরিচক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাব্বি হোসেন তার মা মনিকা বেগমসহ কয়েকজনের সঙ্গে মরিচক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রাব্বি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার মা মনিকা বেগম আহত হন।

পরে স্থানীয়রা আহত মনিকা বেগমকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. কামরুজ্জামান মিয়া জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহত কিশোরের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button