নন্দীগ্রাম উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার করল র‍্যাব-১২

বগুড়ার নন্দীগ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

শনিবার (০৭ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর থানার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৬)-কে গ্রেফতার করা হয়। সে নন্দীগ্রাম থানার গোছন গ্রামের বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মার্চ দুপুরে আসামি পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই শিশুকে প্রলোভন দেখিয়ে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আসামি পালিয়ে যায়। পরে পরিবার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করে।

মামলার পর থেকে পলাতক সাইফুলকে গোপন তথ্যের ভিত্তিতে শাকপালা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button