আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় পৃথক অভিযানে আদালতের দুই মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) রাতে আদমদীঘি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সান্তাহার ঈদগাহ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে তৌফিকুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া গাঁজা বিক্রয় ও সেবনের অভিযোগে চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালাচাঁদ মোহন্তের ছেলে গোপাল মোহন্ত এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাহার আলী সরদারের ছেলে সুমন সরদারকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া তিন আসামিকে রোববার (৫ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button