আদমদিঘী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় লাইসেন্স নবায়ন ছাড়া মৎস্য খাদ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মৎস্য খাদ্যের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম।

জানা গেছে, অভিযানে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য বিক্রি ও ব্যবসা পরিচালনার অপরাধে মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মুজাহিদ হোসেনকে ১০ হাজার টাকা, হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের মালিক মোস্তাক আহম্মেদকে ৫ হাজার টাকা এবং মাসুদ রানা খাদ্য ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাসুমা বেগম বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে এ ধরনের ব্যবসা পরিচালনা করা অবৈধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button